ঢাকাWednesday , 10 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শিল্পকলায় ৫ দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলা উদ্বোধন

admin
April 10, 2019 9:14 pm
Link Copied!

ফাহাদ হোসেন: সাতক্ষীরায় পাঁচ দিনব্যাপী ভূমি সপ্তাহ ও ভূমি উন্নয়ন মেলা উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল।
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশিস চৌধুরির সভাপতিত্বে ও শিল্পকলার সদস্য সচিব মুশফিকুর রহমান মিল্টনের পরিচালনায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. বদিজ্জামান, আরডিসি মো. আমিনুল ইসলাম, সহকারী (ভূমি) কমিশনার মো. রনি আলম নুর।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, হয়রানি ছাড়া ভূমি সংক্রান্ত সেবা দেওয়ার জন্যই মেলার আয়োজন। সেবা জনগণের দোড় গোড়ায় পৌঁছে দিকে আমরা অক্লান্ত চেষ্টা করে যাচ্ছি। আমার অফিসের সকল কর্মকর্তাকে নজরদারির মধ্যে রেখেছি। তাদেরকে জানিয়ে দিয়েছি মানুষ যদি সেবা নিতে এসে হয়রানি হয়, তাহলে ছাড় দেওয়া হবে না। উপজেলা পর্যায়ে যদি কোনো সমস্যা থাকে, আপনারা সরাসরি ডিসি অফিসে চলে আসবেন। সাধারণ জনগণের জন্য ডিসি অফিসের দরজা সবসময় খোলা।
এসময় জেলা প্রশাসক কয়েকজনের হাতে ডিসিআরের কপি ও প্রস্তাবিত খতিয়ান সরবরাহ করেন।
সহকারী (ভূমি) কমিশনার মো. রনি আলম নুর মেলার সুযোগ-সুবিধা সম্পর্কে জানান, মেলায় ভূমি উন্নয়ন কর দেয়া যাবে, অনলাইনে নাম জারির আবেদন করা যাবে, খাস জমির স্থায়ী বন্দোবস্তের আবেদন করা যাবে, হাট-বাজারের খাস জমির বন্দোবস্তের আবেদন করা যাবে এবং ভূমি সংক্রান্ত সকল পরামর্শ সহজেই পাবে জনগণ। মেলা চলবে ১০ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত।
মেলার ১ম স্টলে ধুলিহর, ফিংড়ি ও বল্লি ইউনিয়ন, ২নং স্টলে আলিপুর, ভোমরা ও বৈকারি ইউনিয়ন, ৩নং স্টলে আগড়দাড়ি, কুশখালি, ঝাউডাঙা ও বাশদাহ ইউনিয়নের সেবা প্রদান করা হচ্ছে। এছাড়া ৪নং স্টলে ভূমি বিষয়ক সাধারণ জ্ঞান ও পরামর্শ, ৫নং স্টলে রয়েছে পৌর ভূমি অফিস, ৬নং স্টলে রয়েছে সদর উপজেলা ভূমি অফিস এবং ৭নং স্টলে পাওয়া যাচ্ছে জেলা প্রশাসনের রাজস্ব শাখার সেবা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।