সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ীদের সংবর্ধনা প্রদান করেছে রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়। বুধবার দুপুরে স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আলমগীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন, নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান মারুফ তানভীর হোসাইন সুজন ও মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম। অনুষ্ঠানে নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা প্রদান করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
