ঢাকাWednesday , 10 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

admin
April 10, 2019 9:52 pm
Link Copied!

নলতা প্রতিনিধি: কালিগঞ্জের নলতা ইউনিয়নের মাঘুরালি গ্রামের মৃত আক্কাজ আলী মোল্যার ছেলে বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী (৬৭) আর নেই।
মঙ্গলবার (৯ এপ্রিল) দিবাগত রাত ৯টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার দুপুরে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন শাহী জামে মসজিদ প্রাঙ্গণে কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলীকে গার্ড অব অনার প্রদান করেন। এরপর তাকে মাঘুরালি গ্রামে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।
মরহুমের জানাজায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ, বীর মুক্তিযোদ্ধা গোলাম রসূল, বীর মুক্তিযোদ্ধা কাশেম আলী সরদার, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক, বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা নূর আলী মোল্যা, বীর মুক্তিযোদ্ধা মতিউজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।