কালিগঞ্জ প্রতিনিধি: বাংলা নববর্ষ ১৪২৬ কে আনন্দমুখর পরিবেশে বরণের লক্ষ্যে কালিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে চূড়ান্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন নববর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক উপজেলা কৃষি অফিসার শেখ ফজলুল হক মনি, নৌকা বাইচ ও হাঁস ধরা প্রতিযোগিতার আহ্বায়ক সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রচার-প্রচারণা কমিটির আহ্বায়ক উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনোজিৎ কুমার মন্ডল, সাজ-সজ্জা ও মেলা আয়োজন কমিটির আহ্বায়ক উপজেলা প্রকৌশলী সাহাবুল আলম, মঙ্গল শোভাযাত্রা আয়োজন কমিটির আহ্বায়ক রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু, সাংস্কৃতিক অনুষ্ঠানের আহ্বায়ক থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান, লাঠি খেলা আয়োজন কমিটির আহ্বায়ক উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম, লোকজ সঙ্গীত অনুষ্ঠান আয়োজন কমিটির যুগ্ম আহ্বায়ক সহকারী শিক্ষিকা কনিকা সরকার এবং পান্তা উৎসবের আহ্বায়ক ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন প্রমুখ।
সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট জাফরুল্যাহ ইব্রাহিম, সাংবাদিক আশেক মেহেদী, আহমাদ উল্যাহ বাচ্ছুসহ সূধি গণ্যমান্য ব্যক্তিবর্গ।
