ঢাকাWednesday , 10 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

টর্নেডোয় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি রবির প্রতিনিধি দল: বিশেষ বরাদ্দের ত্রাণ আসছে আজ

admin
April 10, 2019 9:18 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষে একটি প্রতিনিধি দল বুধবার প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ধুলিহর ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। এমপি রবি অসুস্থ অবস্থায় রাজধানী ঢাকায় অবস্থান করায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের খোঁজখবর নিতে ও তাদের পাশে দাড়াতে তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত এলাকায় প্রতিনিধি দল পাঠান তিনি। এদিকে, বুধবার সকালে এমপি রবি নিজেই ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব ও কর্মকর্তাদের সাথে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও জরুরী ত্রাণ সহায়তা নিয়ে বৈঠক করেন।
বৈঠকের ফলশ্রুতিতে সদর উপজেলার ক্ষতিগ্রস্ত ২ হাজার পরিবারের জন্য শুকনা খাবার, নগদ অর্থ ও ঘর তৈরীর জন্য ঢেউ টিন বরাদ্দ পাওয়া গেছে। এই ত্রাণবাহী ট্রাক বর্তমানে সাতক্ষীরার পথে। একই সাথে বৃহস্পতিবার সকালেই সাতক্ষীরা পৌঁছাচ্ছেন এমপি রবি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নসহ কয়েকটি এলাকা টর্নেডোর আঘাতে লণ্ড ভণ্ড হয়ে যায়। এতে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, উঠতি ফসল, গাছ-গাছালি, রাস্তা-ঘাট ও বাড়ি-ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এখনো খোলা আকাশের নিচে বসবাস করছে অনেক পরিবার।
এ খবর পেয়ে বুধবার জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠান এমপি রবি।
এই প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে এমপি মহোদয়ের ব্যক্তিগত সহকারী ও জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, ধুলিহর ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান (বাবু সানা) প্রমুখ বুধবার মাটিয়াডাঙ্গা, পশ্চিম সুকদেবপুর, দৌলতপুর, বয়ারবাতান, আছানডাঙ্গা, বাকডাঙ্গা, তেতুলতলা ও সুপারিঘাটা গ্রাম পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজ-খবর নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।