নেংগুড়াহাট (যশোর) প্রতিনিধি: মণিরামপুরের রাজগঞ্জের গোপীকান্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের নব গঠিত পরিচালনা পর্ষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ এপ্রিল) সকালে বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মাস্টার আমীর আলী খানের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজল কুমার পালের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের নব গঠিত পরিচালনা পর্ষদের সভাপতি আওয়ামী লীগ নেতা নিতাই চন্দ্র পাল।
বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবুল ইসলাম, আওয়ামী লীগ নেতা জলিল সরদার, মতিয়ার রহমান, মশিয়ার রহমান, সনাতন দাস, জামাল ফকির, মহাতাপ গাজী প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
