ঢাকাWednesday , 10 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেশবপুরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা

admin
April 10, 2019 10:22 pm
Link Copied!

কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ এপ্রিল) সকালে এ উপলক্ষ্যে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. এনামুল হকের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মুখে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানূর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাঈদুর রহমান সাঈদ। বক্তব্য রাখেন উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মিরাজ হোসেন, অফিস সহকারি রেজাউল করিম, সার্ভেয়ার উত্তম কুমার সরকার, সাগরদাঁড়ি ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুল খালেক, ইউনিয়ন ভূমি কর্মকর্তা শহিদুল ইসলাম, কার্ত্তিক চন্দ্র রায়, গোলাম রসুল, ইউনিয়ন ভূমি উপ-সহকারি কর্মকর্তা আমজাদ হোসেন, সাইফুল কবির, তরিকুল ইসলাম, নজরুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।