ঢাকাWednesday , 10 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

admin
April 10, 2019 9:48 pm
Link Copied!

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ এপ্রিল) বেলা ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
সেখানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত উদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা উপজেলা কৃষি অফিসার শেখ ফজলুল হক মনি, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ শফিকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, সকল ইউনিয়ন ভূমি কর্মকর্তা ও সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ১০ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত ভূমির উন্নত ও দক্ষ ব্যবস্থাপনা এবং সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে জনগণকে ভূমি বিষয়ক সকল সেবা প্রদান করে তাদের অর্থনৈতিক উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনের জন্য ভূমি সেবা সপ্তাহ পালিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।