ঢাকাWednesday , 10 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যবসায়ী নিহত, স্কুল ছাত্র আহত

admin
April 10, 2019 8:26 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: কলারোয়া উপজেলায় বালিভর্তি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আলি রেজা (৩৫) নামে এক কসমেটিকস ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে স্কুল ছাত্র রাশেদ (১৫)। বুধবার (১০ এপ্রিল) সকালে উপজেলার কেরালকাতা ইউনিয়নের হুলহুলিয়া নতুন বাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কসমেটিকস ব্যবসায়ী আলি রেজা উপজেলার সাতপোতা গ্রামের আব্দুল লতিফ গাজীর ছেলে। এছাড়া আহত রাশেদ একই গ্রামের আব্দুর রহমানের ছেলে।
নিহতের চাচাতো ভাই আহাদ আলী জানান, সকালে আলি রেজা তার চাচাতো ভাই স্কুল ছাত্র রাশেদকে নিয়ে মটরসাইকেল যোগে বাড়ি থেকে সোনাবাড়ীয়া বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে হুলহুলিয়া নতুন বাজার মোড়ে একটি বালিভর্তি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-১৪৭৬) তাদের ধাক্কা দেয়। এসময় ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন আলি রেজা। অপরদিকে, রাস্তার পাশে ছিটকে পড়ে আহত হয় স্কুল ছাত্র রাশেদ। পরে কলারোয়া থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার এবং ঘাতক ট্রাকটি জব্দ করে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।