ঢাকাWednesday , 10 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে পাইথালীর জয়

admin
April 10, 2019 9:39 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ট্রাইব্রেকারে আশাশুনি দক্ষিণপাড়া যুবসংঘকে হারিয়ে পাইথালী মিলন মহল যুবসংঘ বিজয়ী হয়েছে। বুধবার (১০ এপ্রিল) বিকাল ৩টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আশাশুনি উন্নয়ন সংস্থার সহযোগিতায় এ টুর্নামেন্টের আয়োজন করে পূর্বপাড়া যুবসংঘ।
আশাশুনি দক্ষিণপাড়া যুবসংঘ ও পাইথালী মিলন মহল যুবসংঘের মধ্যকার উত্তেজনাপূর্ণ ম্যাচটি নির্ধারিত সময়ে গোল শূন্য ড্র হয়। পরে টাইব্রেকারে পাইথালী মিলন মোহন যুব সংঘ ৫-৩ গোলে আশাশুনি দক্ষিণপাড়া যুব সংঘকে পরাজিত করে। খেলায় ধারাভাষ্যে ছিলেন মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান। খেলা পরিচালনা করেন ক্রীড়াশিক্ষক আছাদুল হক, সহকারী ছিলেন বাবলু ও রাহুল। এর আগে টুর্নামেন্টের উদ্বোধন করেন সদর ইউপি চেয়ারম্যান উপজেলা যুবলীগের সভাপতি স,ম সেলিম রেজা মিলন। এ সময় উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান, শিক্ষক মৈত্রেয় সুন্দর রায়, আ.ন.ম আলমগীর কবির, সাবেক ফুটবলার নজির আহম্মেদ, ছাত্রলীগের সভাপতি আসমাউল হুসাইন, উন্নয়ন সংস্থার জাবের হোসেন, সাংবাদিক এমএম সাহেব আলী প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।