ঢাকাWednesday , 10 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে ৫ দিনব্যাপী ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন

admin
April 10, 2019 10:26 pm
Link Copied!

সমীর রায়, আশাশুনি: ‘জন্মভূমির ভূমি শুদ্ধ রাখিও তুমি’ প্রতিপাদ্যে আশাশুনিতে শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা-২০১৯। বুধবার (১০ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা এসিল্যান্ড অফিসের সামনে ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) পাপিয়া আক্তার। এরপর ভূমি সংক্রান্ত সকল বিষয়ে মানুষকে অবহিত ও সচেতনাসৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) পাপিয়া আক্তার।
সভায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতানের উপস্থাপনায় বক্তব্য রাখেন কৃষি অফিসার রাজিবুল হাসান, আরডিও বিশ্বজিৎ ঘোষ, একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান, প্রধান শিক্ষক আশরাফুন নাহার নার্গিস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম মোল্যা, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা কামরুল ইসলাম, সার্ভেয়ার জিএম বাবলু, সায়রত সহকারী নুরুল ইসলাম প্রমুখ।
এর আগে এসিল্যান্ড কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অফিস চত্বরে গিয়ে শেষ হয়। এদিন ভূমিসেবা ও জনগণের প্রত্যাশা বিষয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।