ঢাকাTuesday , 9 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগর প্রেসক্লাবে সাংবাদিকদের উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের মতবিনিময়

admin
April 9, 2019 9:11 pm
Link Copied!

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান। মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল ১১টায় শ্যামনগর প্রেসক্লাবে এলে নবনির্বাচিত চেয়ারম্যান এস এম আতাউল হক দোলনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাংবাদিকরা।
এরপর প্রেসক্লাবের সহ-সভাপতি এসকে সিরাজের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এম কামরুজ্জামানের পরিচালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন ও ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান (সাঈদ) তাদের বক্তেব্যে বলেন, সাধারণ মানুষের কল্যাণে, শ্যামনগর উপজেলার কল্যাণে তথা দেশের কল্যাণে ও দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য, উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করে যাবেন এবং সাংবাদিকদের সহযোগিতায় সুষ্ঠুভাবে নিজ নিজ দায়িত্ব পালন করবেন।
এ সময় আরও বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ডা. আবু কওছার, আলমগীর সিদ্দিকী, সাংবাদিক শেখ আফজালুর রহমান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।