কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়ন যুবলীগের সদস্য আবুল হোসেনের (৫৫) দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) আছরবাদে স্থানীয় প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। প্রয়াত আবুল হোসেন সোমবার (৮এপ্রিল) দিনগত রাতে স্ট্রোক জনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
জানাযা নামাজে ইমামতি করেন মাওলানা আব্দুল বারী। জানাযা নামাজে উপস্থিত থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান এসএম আব্দুর রউফ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শমসের আলী ঢালী, বিশিষ্ট সমাজসেবক মুজিবুর রহমান, দৃষ্টিনন্দন দারিদ্র্য কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আব্দুর রশিদ ঢালী, শংকরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ, উপজেলা রিপোর্টার্স ক্লাবের প্রচার সম্পাদক রবিউল ইসলাম, ইউপি সদস্য হামিদুল কবীর বাবু প্রমুখ।
প্রয়াত আবুল হোসেনের মৃত্যুতে ইউনিয়ন যুবলীগের সভাপতি স.ম রেজাউল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. মহসীন আলম পাড়সহ অন্যান্য নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
