শাহারিয়ার হুসাইন, শার্শা: যশোর জেলার শ্রেষ্ঠ গোয়েন্দা অফিসার হিসাবে নির্বাচিত হয়েছেন ডিবির এসআই মুরাদ হোসেন। ২০১৯ সালের মার্চ মাসের কর্ম মূল্যায়ন করে গোয়েন্দা শাখা ক্যাটাগরিতে তাকে শ্রেষ্ঠ নির্বাচিত করা হয়েছে। মঙ্গলবার পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মঈনুল হক বিপিএম (বার) পিপিএম তার হাতে শ্রেষ্ঠত্বের স্বীকৃতিপত্র তুলে দেন। এ সময় জেলার ৯ টি থানার ওসিসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
