মানিক চন্দ্র বাছাড়, শোভনালী: আশাশুনির শোভনালী ইউনিয়নের বাঁকড়া গ্রামে শ্রী শ্রী কালীপূজা শেষ ও আগামীকাল বৃহস্পতিবার থেকে শ্রী শ্রী বাসন্তীপূজার বোধন। জানা যায়, পশ্চিম বাঁকড়া ও মধ্য বাঁকড়া পূজা মন্দির প্রাঙ্গণে মঙ্গলবার (৯ এপ্রিল) মধ্য রাত থেকে সারা রাত্রব্যাপী শ্রী শ্রী কালীপূজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ এপ্রিল) বিকালে হাজারও বক্তের উপস্থিতিতে শ্রী শ্রী কালীমাতার বিসর্জন অনুষ্ঠিত হবে। আগামীকাল ১১ এপ্রিল রোববার পশ্চিম বাঁকড়া পূজা মন্দির প্রাঙ্গণে মহাষষ্ঠীর মাধ্যমে শ্রী শ্রী বাসন্তীপূজা শুরু হবে। ১২ এপ্রিল শুক্রবার মহাসপ্তমী, ১৩ এপ্রিল শনিবার মহাঅষ্টমী, ১৪ এপ্রিল রোববার মহা নবমী, দশমী ও চঁড়কপূজা অনুষ্ঠিত হবে। ১৫ এপ্রিল সোমবার বিকালে শ্রী শ্রী বাসন্তী মহামায়ের বিসর্জন মাধ্যমে পূজার সমাপ্তি ঘটবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
