ফিংড়ী প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের শিমুলবাড়িয়ায় সনাতন ধর্মাবলম্বীদের যজ্ঞ অনুষ্ঠানে গিয়ে ভক্তদের সাথে মতবিনিময় করেছেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। সোমবার (৮ এপ্রিল) রাতে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভক্তদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে আরও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সামছুর রহমান, লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান শাহনেওয়াজ, ফিংড়ী ইউপি সদস্য মিজানুর রহমান, সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেন, অজয় দাশ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন চান্দু, ফিংড়ী ইউনিয়ন যুবলীগের আহবায়ক মেজবাউদ্দীন টপি, যুগ্ম-আহবায়ক শেখ ফারুক হোসেন প্রমুখ।
মতবিনিময়কালে নজরুল ইসলাম বলেন, বাংলাদেশের অবকাঠমোগত উন্নয়নে বাংলার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছেন। আমাদের সংবিধানে সংখ্যাগুরু বা সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই। এখানে সকল ধর্মের লোক তাদের নিজ নিজ ধর্ম নির্বিঘেœ পালন করতে পারছেন। জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এ আদর্শে বর্তমান সরকার অবিচল। তাই বর্তমান সরকার এ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির যে নজির স্থাপন করেছে তা বিশ্বে বিরল।
তিনি আরও বলেন, কোনো ধর্মেই বল প্রয়োগের স্থান নেই। এখানে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করার সুযোগ নেই। তবে স্ব-স্ব ধর্ম পালনের সময় আমাদের খেয়াল রাখতে হবে যাতে নিজ ধর্মের পালনকালে অন্যের ধর্ম পালনে সমস্যার সৃষ্টি না হয়। পরস্পর পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে। আসুন আমরা সকলে মিলে সাতক্ষীরার ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতির বাঁধন সমুন্নত রাখি।
