ঢাকাTuesday , 9 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

গোয়ালডাঙ্গায় শ্রী-শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন যজ্ঞ

admin
April 9, 2019 9:41 pm
Link Copied!

এসএম শরীফ, বড়দল: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গায় বিশ্ব শান্তি, মানব কল্যাণে দেশ ও জাতির মঙ্গল কামনায় ২৪ প্রহরব্যাপী সার্বজনীন শ্রী-শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন যজ্ঞ অনুষ্ঠিত হয়েছে।
গোয়ালডাঙ্গা সর্বজনীন নাম যজ্ঞ উদযাপন কমিটির আয়োজনে হরিনাম সংকীর্তন যজ্ঞ অনুষ্ঠানে মাদারীপুর রঘুনাথ জিউ সম্প্রদায়, খুলনা শিশু কৃষ্ণ সম্প্রদায়, বাগেরহাট পাগল বিজয় সম্প্রদায়, ভোলা শ্রীকৃষ্ণ চৈতন্য সম্প্রদায়, রাজবাড়ী চন্দ্রাবলী সম্প্রদায়, খুলনা গৌর সুন্দর সম্প্রদায় অংশগ্রহণ করেন।
বিনয় কৃষ্ণ মিস্ত্রির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা চেয়ারম্যানের প্রতিনিধি উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জগদীশ চন্দ্র সানা, বিশেষ অতিথি হিসেবে খাজরা ইউপি চেয়ারম্যান ডালিমের প্রতিনিধি নিরাপদ মেম্বার, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নীলকন্ঠ সোম, ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম মোল্ল্যা, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, বড়দল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুরঞ্জনা কুমার ঢালী, কৃষক লীগের সভাপতি সোহরাব হোসেন মোড়ল, ইউনিয়ন ভূমি কর্মকর্তা রনজিত কুমার মন্ডল, আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ ইউপি সদস্য কাদের ও আসমা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভক্ত বৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।