ঢাকাTuesday , 9 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

গণশুনানীতে পানির বিল বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের ঘোষণা পৌর মেয়রের

admin
April 9, 2019 9:10 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পৌরসভা সরবরাহকৃত পানির বিল বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় পৌরসভা অডিটোরিয়ামে পানির মূল্য বৃদ্ধি ও সুপেয় পানি সরবরাহ বিষয়ক গণশুনানীতে পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি গণদাবির মুখে পানির বিল বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের ঘোষণা দেন।
একই সাথে তিনি আগামী ১৫ দিনের মধ্যে পৌর এলাকায় পানির সরবরাহ নিশ্চিতকরণ, সকল অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও কোথায় কি ধরনের সংযোগ আছে তা নিশ্চিত করতে না পারলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বদলী এবং আগামী ২ মাসের মধ্যে সাতক্ষীরা পৌরসভার পানি বিষয়ক সকল সংকট দূরীকরণে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
এর আগে গণশুনানীতে অংশ নিয়ে সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের আহবায়ক অ্যাড. ফাহিমুল হক কিসলু বলেন, সুপেয় পানির সরবরাহ নিশ্চিত না হওয়ায় পর্যন্ত মূল্য বৃদ্ধি করা যাবে না।
পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতির সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানীতে উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান, আব্দুস সেলিম, শফিক উদ দৌলা সাগর, শাহিনুর রহমান শাহীন, ফারহা দিবা খান সাথী, জ্যোৎ¯œা আরা, শফিকুল আলম বাবু প্রমুখ।
গণশুনানীতে পৌরসভার সর্বস্তরের মানুষ মতামত প্রকাশ করেন।
উল্লেখ্য, সম্প্রতি সাতক্ষীরা পৌরসভা সরবরাহকৃত পানির বিল দ্বিগুণ বৃদ্ধি করে। একই সাথে পৌরসভা সরবরাহকৃত পানি পানের অযোগ্য হওয়ায়- পানির বিল বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার ও সুপেয় পানি সরবরাহ নিশ্চিতের দাবিতে আন্দোলন করে আসছিল সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।