ঢাকাTuesday , 9 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কৃষ্ণনগরে পারিবারিক কল্যাণ ও সমৃদ্ধিতে পুরুষের সম্পৃক্ততা বিষয়ক অধিবেশন

admin
April 9, 2019 9:42 pm
Link Copied!

কৃষ্ণনগর প্রতিনিধি: কালিগঞ্জের কৃষ্ণনগরে মঙ্গলবার ৩টায় ইউএসআইডি’র খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম-নবযাত্রা প্রকল্পের বাস্তবায়নে পারিবারিক কল্যাণ ও সমৃদ্ধিতে পুরুষের সম্পৃক্ততা বিষয়ক অধিবেশন সম্পন্ন হয়েছে।
১নং কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্যামলী রাণী অধিকারীর সভাপতিত্বে এবং জেন্ডার অর্গানাইজার ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিষাণ মজদুর ইউনাইটেড একাডেমি বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোলাম মোস্তাফা, সাংবাদিক জামাল উদ্দিন, শিক্ষক আফজাল হোসেন, ওয়াশ অর্গানাইজার ছামিউল আলম, তীমথি মান্না, রাশিদা খলিল, আশরাফ হোসেন ও লুৎফুননেছা।
সভাপতির বক্তব্যে শ্যামলী রাণী অধিকারী বলেন, সুস্থ দাম্পত্য জীবনই হচ্ছে পারিবারিক সকল সুখের মূল। আপনারা পারিবারিক কল্যাণ ও সমৃদ্ধিতে পুরুষের সম্পৃক্ততা বিষয়ক অধিবেশনে অংশগ্রহণ করে জেনেছেন কিভাবে পরিবারকে সুখের করে গড়ে তুলতে হয়। স্বামী ও স্ত্রী একটি পরিবারের অবিচ্ছেদ্য অংশ। তাই দু’জনকে মিলে পরস্পরের মতামতের ভিত্তিতে পরিবারের যেকোনো সিদ্ধান্ত নিতে হয়, পরস্পর বাড়ির কাজ ভাগাভাগি করে করতে হয়। অবশ্যই স্বামী ও স্ত্রী একে অন্যকে সম্মান করবে তবেই তো প্রকৃত ভালোবাসা জন্ম নেবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।