জয়নগর (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়ায় ভিক্ষুকদের পুনর্বাসনের লক্ষ্যে ছাগল বিতরণ করা হয়েছে।
সোমবার (৮ এপ্রিল) বিকাল ৩টার সময় উপজেলা সমাজসেবা অফিসের সম্মুখে এই ছাগল বিতরণ হয়। উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিস শাহ নেওয়াজের সভাপতিত্বে এ সময় জয়নগর ইউনিয়নের বসন্তপুর গ্রামের ছালেহা খাতুন, দেয়াড়া ইউনিয়নের কাশিয়াডাংগা গ্রাসের রমজেদ খাঁ এবং কেড়াগাছি ইউনিয়নের বাকসা গ্রামের ছিয়ার বানুর হাতে ছাগল তুলে দেওয়া হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন কলারোয়া সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার শেখ ছাবের আলী, ইউনিয়ন সমাজকর্মী হুমায়ুন কাদির, কাজী ফজলুল হক, আমিনুর রহমান, শাহজাহান আলী, অফিস সহকারী আসাদ্দুজ্জমান, অফিস সহায়ক কায়সার মাহমুদ প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
