ঢাকাMonday , 8 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

স্বাধীনতা দিবস কাবাডিতে দেবহাটা থানা চ্যাম্পিয়ন হওয়ায় আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

admin
April 8, 2019 9:28 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: জেলা পর্যায়ের মহান স্বাধীনতা দিবস কাবাডি প্রতিযোগিতায় দেবহাটা থানা চ্যাম্পিয়ন হওয়ায় বিজয় র‌্যালি ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
সোমবার (৮ এপ্রিল) বিকাল ৪টায় দেবহাটা থানা পুলিশের আয়োজনে থানা চত্বর থেকে বিজয় র‌্যালিটি বের হয়ে উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এ সময় মিষ্টি বিতরণ করা হয়।
আনন্দ র‌্যালিতে অংশগ্রহণ করেন দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ ইয়াছিন আলী, দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা, ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র, সেকেন্ড অফিসার এসআই মুনিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ, এসআই মোস্তাফিজুর রহমান, কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল কুদ্দুস, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক আর.কে.বাপ্পা, যুগ্ম সম্পাদক ইউপি সদস্য নির্মল কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, কোষাধ্যক্ষ কে.এম রেজাউল করিম, এসআই হেকমত আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহাগ প্রমুুখ।
উল্লেখ্য, রবিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতায় সাতক্ষীরা সদরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দেবহাটা উপজেলা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।