কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের মথুরেশপুরের চরদহা মনিমোহনে ল্যাট্রিনের স্লাব বিতরণ করা হয়েছে।
রোববার (৭ এপ্রিল) সকাল ১০টায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র নবযাত্রা প্রকল্পের আওতায় স্লাব বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন।
অনুষ্ঠানে স্থানীয় ইউপি সদস্য নূর মোহাম্মাদ মোল্লার সভাপতিত্বে এবং নবযাত্রা প্রকল্পের ওয়াশ অর্গানাইজার উৎপলা মন্ডলের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন নবযাত্রা প্রকল্পের কালিগঞ্জ ফিল্ড অফিস ম্যানেজার আশীষ কুমার হালদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য শহিদুল ইসলাম, তাহমিনা খাতুন পুটিনা, নবযাত্রা প্রকল্পের কর্মী শরিফা খাতুনসহ ওয়াটসান কমিটির সদস্য ও গ্রাম উন্নয়ন কমিটির সদস্যবৃন্দ। উল্লেখ্য নবযাত্রা প্রকল্প মথুরেশপুর ইউনিয়নে চুক্তি ভিত্তিক ১৮০ পরিবারকে নতুন ল্যাট্রিন স্থাপন করে দিচ্ছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
