ঢাকাMonday , 8 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরে ইংরেজি ২য় পত্রের পরীক্ষায় বহিষ্কার ১, অনুপস্থিত ২৫ জন

admin
April 8, 2019 9:31 pm
Link Copied!

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে সোমবার এইচএসসির ইংরেজি ২য় পত্রের পরীক্ষায় একজন বহিষ্কার ও ২৫ জন অনুপস্থিত ছিল।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, মশিয়াহাটী ডিগ্রি কলেজ কেন্দ্রের ২১৩নং কক্ষে নেহালপুর স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থী (রোল ২৪৫১৭৮) অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হন। এ ছাড়া ওই কেন্দ্রে ২৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ৪ জন, মণিরামপুর সরকারি কলেজ কেন্দ্রে ৬০৪ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ৯ জন, মণিরামপুর মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ৫৩৫জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ৮ জন, নেহালপুর স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৩২৯ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ৪ জন।
অন্যদিকে, মণিরামপুর ফাজিল মাদ্রাসা, নেংগুড়াহাট ফাজিল মাদ্রাসা, রাজগঞ্জ সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে আলিমের আরবি ২য় পত্রের পরীক্ষায় ৩৯৫জন পরীক্ষার্থীর মধ্যে ৬ জন অনুপস্থিত ছিলো। বিএম শাখায় মণিরামপুর সরকারি কলেজ এবং মনোহরপুর কারিগরী ও বিজ্ঞান কলেজ কেন্দ্রে কম্পিউটার অফিস ব্যবস্থাপনা বিষয়ে ৩৫০ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ জন অনুপস্থিত ছিলো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।