ঢাকাMonday , 8 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বড়দলে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

admin
April 8, 2019 9:49 pm
Link Copied!

এসএম শরীফ, বড়দল: আশাশুনির কুখ্যাত মাদক সম্রাট ২২ মামলার আসামি তৌহিদ সানার অকাল মৃত্যুজনিত কারণে বড়দল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাহিদ রানা বাবু ও আওয়ামী লীগ নেতা ইসলামুল হক টুটুলের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ এপ্রিল) বিকাল ৫টায় গোয়ালডাঙ্গা বাজার সড়কে এ কর্মসূচির আয়োজন করে বড়দল ইউনিয়ন ছাত্রলীগ ও সকল সহযোগী সংগঠন।
এতে বক্তারা বলেন, তৌহিদ যেমন কুখ্যাত মাদক সম্রাট তেমনি ছিলেন একজন মাদকসেবী। তার বিরুদ্ধে মাদকসহ ২২টা মামলা বিচারাধীন। সেদিনের ঘটনার ১০ দিন পর অতিরিক্ত মদ্যপানের কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। কিন্তু বিষয়টি নিয়ে ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলিম ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন। বক্তাদের দাবি, ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দকে ফাঁসাতে বাদীকে ভুল বুঝিয়ে মিথ্যা মামলা করানো হয়েছে।
বক্তারা আগামী এক সপ্তাহের মধ্যে ষড়যন্ত্রমূলক এই মিথ্যা মামলা প্রত্যাহার না করলে ইউনিয়ন পরিষদ ঘেরাও করার কর্মসূচি ঘোষণা করেন।
বড়দল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু রায়হান সুমনের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, প্রচার সম্পাদক জগদীশ চন্দ্র সানা, যুবলীগ নেতা এমএম সাহেব আলী, বড়দল ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মহসীন আলী লিটন, কৃষকলীগের সভাপতি সোহরাব হোসেন, মহিলা নেত্রী হাফিজা খাতুন তমা প্রমুখ। মানববন্ধন শেষে গোয়ালডাঙ্গা বাজারের বটতলা চত্বরে মিথ্যা মামলা প্রত্যাহারে দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।