ঢাকাMonday , 8 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিজিবির অভিযানে হুণ্ডির টাকাসহ আটক ১, বিভিন্ন মালামাল জব্দ

admin
April 8, 2019 10:04 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে হুণ্ডির টাকা, মোটর সাইকেল, ভারতীয় শাড়ি, লবণ, চা পাতা ও জিরা জব্দ করেছে। রোববার সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মহিউদ্দিন খন্দকার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, রোববার (৭ এপ্রিল) দুপুর দেড়টায় ভোমরা বিওপি’র সদস্যরা লক্ষীদাড়ী এলাকা থেকে ৯ লক্ষ ১৯ হাজার হুণ্ডির টাকাসহ একজনকে আটক ও একটি ডায়াং মোটর সাইকেল জব্দ করেছে। আটককৃত আসামি হলেন ভোমরা এলাকার লক্ষীদাড়ী গ্রামের রেজাউল ইসলামের ছেলে সুমন মাসুদ।
এদিকে, সন্ধ্যা সাড়ে ৭টায় কাকডাংগা বিওপি’র সদস্যরা কুটিবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৮০ আশি হাজার টাকা মূল্যের ৩২টি ভারতীয় শাড়ি, সোমবার ভোর ৪টায় একই বিওপি’র সদস্যরা আমতলী থেকে ২০ হাজার টাকা মূল্যের ৫০ কেজি ভারতীয় চা পাতা ও ৭ হাজার ৫ শত টাকা মূল্যের ৩৭৫ কেজি লবণ এবং সকাল ০৯টায় একই বিওপি’র টহল সদস্যরা কেড়াগাছি থেকে ৪০ হাজার টাকা মূল্যের ১০০ কেজি ভারতীয় চা পাতা ও ২৪ হাজার টাকা মূল্যের ৪৮ কেজি ভারতীয় জিরা জব্দ করে।
এছাড়াও ভোর সাড়ে ৬টায় মাদরা বিওপি’র সদস্যরা ভাদিয়ালী এলাকায় অভিযান পরিচালনা করে ১২ হাজার টাকা মূল্যের ৩০ কেজি ভারতীয় চা পাতা জব্দ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।