ঢাকাMonday , 8 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ফিংড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে আসাদুজ্জামান বাবুর মতবিনিময়

admin
April 8, 2019 9:33 pm
Link Copied!

ফিংড়ী প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের শিমুলবাড়িয়ায় সনাতন ধর্মাবলম্বীদের যজ্ঞ অনুষ্ঠানে মতবিনিময় করেছেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বাবু। সোমবার (৮ এপ্রিল) বিকাল ৩টায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভক্তদের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সামছুর রহমান, ইউপি সদস্য মিজানুর রহমান, সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেন, অজয় দাশ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন চান্দু, ফিংড়ী ইউনিয়ন যুবলীগের আহবায়ক মেজবাউদ্দীন টপি, যুগ্ম-আহবায়ক শেখ ফারুক হোসেন প্রমুখ।
মতবিনিময়কালে তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ গড়তে চেয়েছিলেন। তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সে স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন। বাংলাদেশের সকল জাতি ধর্মের মানুষ ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ রয়েছে।
পরে তিনি সদর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত শেখ আফজাল হোসেন মারুফের কবর জিয়ারত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।