দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশার আলো এবং নবজীবনের সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ভাতা প্রদান করা হয়েছে।
সোমবার (৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় সখিপুরস্থ আলিম মাদ্রাসার সভাকক্ষে উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের ১ম শ্রেণি থেকে ১০ শ্রেণির বাছাইকৃত মেধাবী ও গরীব ১০৩ জন শিক্ষার্থীর মাঝে এই শিক্ষা উপকরণ ও ভাতা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে নবজীবনের নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খাঁন’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিমউদ্দীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম ও আশার আলোর নির্বাহী পরিচালক আবু আব্দুল্লাহ আল আজাদ।
এ সময় উপস্থিত ছিলেন সখিপুর আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ তবিবুর রহমান, সাবেক ইউপি সদস্য আফছার আলী, সখিপুর স্কুলের পিটিআই কমিটির সভাপতি আব্দুল খালেক, এসএমসির সদস্য হুমায়ুন কবির, হাফিজুল ইসলাম, আশার আলোর সমন্বয়কারী ফজলুল হক, রবিউল ইসলাম, সতিকা সরকার প্রমুখ।
