ফিংড়ী প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের জোড়দিয়া কানজুল উলুম স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা ঝড়ে লণ্ড ভণ্ড হয়ে গেছে। শনিবার সন্ধ্যায় হঠাৎ ঝড়ে মাদ্রাসার টিনের চাল উড়ে গেছে।
এদিকে, মাদ্রাসার ঘর ভেঙ্গে পড়ায় শিক্ষক শিক্ষার্থীরা পড়েছে বিপাকে।
মাদ্রাসার সুপার মাওলানা আজিজুল ইসলাম বলেন, মাদ্রাসাটি শিক্ষক ও এলাকাবাসীর সহযোগিতায় ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়। শনিবার ঝড়ে কবলে পড়ে মাদ্রাসার টিনের চাল উড়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন, সরকারি সহযোগিতা না পেলে মাদ্রাসার এ ঘর নির্মাণ করা কষ্ট সাধ্য ব্যাপার হয়ে দাড়াবে।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোকছেদ আলী সরদার জানান, শিক্ষার্থীদের চরম ক্ষতি হয়েছে। সামনে তাদের পরীক্ষা রয়েছে। তাই দ্রুত মাদ্রাসার ঘরটি পুনঃনির্মাণ করা প্রয়োজন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
