জয়নগর (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়া উপজেলার ১নং জয়নগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেলেন ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য জয়দেব সাহা।
গত ১ এপ্রিল আনুষ্ঠানিকভাবে তাকে এ দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়।
জানা গেছে, ১নং জয়নগর ইউনিয়নের চেয়ারম্যান শামছুদ্দিন আল মাছুদ বাবু গত ২৯ মার্চ ৪৫ দিনের সফরে আমেরিকা সফরে যাওয়ায় জয়নগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাময়িক দায়িত্ব পালন করবেন জয়দেব সাহা।
জয়দেব সাহা জানান, আমি যে দায়িত্ব পেয়েছি সেটি সাময়িক হলেও গুরু দায়িত্ব। তাই আন্তরিকভাবে দায়িত্ব পালনের চেষ্টা করবো।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
