কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের চাম্পাফুলের বালাপোতায় শ্রীশ্রী বাবা তারকনাথ ধামে পাঁচ দিনব্যাপী শিবলীলা মহোৎসব আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। প্রথম দিনে অনুষ্ঠিত হবে শ্রীশ্রী ডাকাতি কালীপূজা। আগামীকাল বুধবার অন্নভোগ, ১১ এপ্রিল বৃহস্পতিবার মহা-হবিষ্য, ১২ এপ্রিল শুক্রবার কাঁটা ঝাপ, ১৩ এপ্রিল শনিবার লীলাবতির বিবাহ ও সন্ধ্যায় নীলবাতি দান অনুষ্ঠিত হবে।
১৪ এপ্রিল রবিবার ছাতু ভোগের মধ্যদিয়ে পাঁচ দিনব্যাপী শিবলীলা মহোৎসবের সমাপ্তি ঘটবে বলে জানিয়েছেন অনুষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি প্রভাষক দিলীপ কুমার সরকার ও সাধারণ সম্পাদক শিক্ষক সুব্রত সরকার। প্রতিবছরের ন্যায় এবারও বহু দূর-দূরান্ত থেকে ভক্তবৃন্দ শ্রীশ্রী তারকনাথ ধামে পরম করুণাময় এবং জীব ও জগতের মঙ্গলময় সত্য-সুন্দর দেবাদিদেব মহেশ্বর শিব বন্দনায় ব্রতী হবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
