ঢাকাMonday , 8 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কবিতা: মফঃস্বলে আমাদের দুপুর

admin
April 8, 2019 9:12 pm
Link Copied!

অলস নূপুরধ্বনি শুনে কাটিয়েই দিতে পারি,
এমন বৃষ্টি উদাস ভরদুপুর।
তুমি ঘর উঠোনে আর কতো ছুটবে-
সংসারের অজুহাতে,
রক্তআলতা রাঙা পায়ে,
নূপুরজোড়াও বুঝি-
তোমারই মত উচ্ছ্বল, শব্দবহুল।
শব্দে গন্ধে তিলাঘুঘুজোড়া ডুবে থাক,
যেখানে ভরদুপুর থমকে দাঁড়ায়,
বাদলসখা মহানিমের ছায়ায়,
আমাদের মফঃস্বলে এসব দুপুরগুলো,
তোমার মেঘ কাজল মাখা চোখের মতই,
দুর্বোধ্য, তবুও মোহময়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।