ঢাকাMonday , 8 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কবিতা: বিবাহ বন্ধন

admin
April 8, 2019 9:13 pm
Link Copied!

সুস্মিতা রানী মন্ডল। শৈশব কাটিয়ে,
যৌবনে পদার্পণ তাহার পরিণত-
হয়েছে বিবাহ বন্ধন চিরসত্য,
চির স্মরণীয় অমোঘ বিধান এ বিবাহ বন্ধন।
ভাগ্য বরণ করে নিয়ে চলেছে, শ্বশুর আলয় গমন,
স্নেহ মমতায় ঘিরে রেখেছিল পিতা মাতা-
পঞ্চানন ও কানন মন্ডলের স্নেহের বন্ধনে।
শ্বাশত সত্য নিয়ে বিধির বিধান,
লেখা রয়েছে জন্ম, মৃত্যু, বিয়ে-
এই তিনটে সত্য কথা মেনে নিয়ে
সমস্ত বন্ধন ছিন্ন করে চলেছে শ্বশুর আলয় গমন,
হায়রে ভাগ্য মেয়েদের জীবনে,
লেখা ছিল চিত্র গুন্তের খাতায়-
এমন কথা কোথাও লেখা থাকছে না কবির পাতায়।
শ্রীকৃষ্ণের পাদ পদ্মে হাত রেখে,
সুষমিতা জীবনে মঙ্গল প্রদীপ জ্বেলে উঠুক-
এই কামনা করি তাঁহার পার্থিব এই সংসার,
যেন উজ্জ্বল হয়ে ফুটে উঠুক-
প্রার্থনা এবং বিবাহ বন্ধন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।