ঢাকাMonday , 8 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কবিতা: ফিরে যারে অবুঝ কান্না

admin
April 8, 2019 9:12 pm
Link Copied!

নবজাতক কাঁদে জগত পরিবর্তনের আকস্মিকতায়,
শিশু কাঁদে অন্ন আর আদরের ক্ষুধায়,
নববধূ কাঁদে পিতৃকূল পেছনে ফেলে
সুখ-দুখের মিশ্রণে যেতে নতুন সুখের ঠিকানায়,
এরপর আসে কান্নার বৈচিত্র্যতা,
কত কান্না যে আকাশে বাতাসে ধ্বনিত হয় প্রতিনিয়ত
কে তার হিসাব রাখে?
আমি আজ এক নতুন কান্নার ইতিহাস লিখব,
হ্যা আমিই এ ইতিহাসের স¤্রাট,
তিল তিল করে কান্না জমিয়েছিলাম,
ভেবেছিলাম এ কান্না বুকের গহীনে নিয়েই ত্যাগ করব ধরাধাম,
শুধু মাঝে মাঝে কান্নারা বুক হতে-
মস্তিষ্কে গিয়ে হুঙ্কার ছাড়ত,
গুমরিয়ে উঠত,
আমি স¤্রাট, কি করে তোদের এ দুঃসাহস হয়?
বীরের মত শাসিয়ে নিয়ে আসতাম
তার নিজস্ব আস্তাবলে।
আর হ্যা, আটত্রিশটি বসন্ত এভাবে কেটে যায়,
আজ আমি বড়ই দুর্বল-
পরাজিত এক সৈনিক আমি
তাই আর কান্নারা আমার কথা শোনে না,
বুক ভেঙ্গে চোখের পাপড়ীতে এসে দাড়ায়
আমি ওদের করজোড়ে নিবেদন করি-
যা ঘরে ফিরে যা।
ওরা ঝরে পড়ে শ্রাবণ ধারায়,
বাঁধ ভেঙ্গে যায় খর স্রোতা ব্রহ্মপুত্রের,
শুধু অনুরোধ করি তাদের ধারে
শোন বাচারা, স্থান কাল টুকু অন্তত বিচার কর,
কে শোনে কার কথা?
ওরা ঝরতেই থাকে।
আমায় অভিনয় করতে হয়-
ওরা কান্না নয়, ওরা– ইত্যাদি ইত্যাদি।
আর অস্ফুটে বলি ফিরে যা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।