ওগো শিউলি ফুল, বকুল ফুল ওগো হলুদ চাপা
আজ আমার মন চেয়েছে পড়তে তোদের খোপা।
কদম ফুলের পাপড়ি নিয়ে খেলব সারা দিন,
বৌ টুবানিকে বৌ সাজায়ে কেটে যাবে দিন।
ওরে হলুদ গাদা, তুই ফুটবি কবে বল?
ফুটলে তবে মুছেদিতিস আমার চোখের জল
ঘাস ফুল মোরগ ফুল তোরা সবাই কই?
ফুটবি যেদিন বলব সেদিন বানাবো তোদের সই।
শাপলা ফুলকে আর দেখিনা
পাইনা তাহার খোঁজ,
তার কথা ভেবে ভেবে কেটে যায় যে দিন রোজ
গোলাপকে আপন করতে গেলেও,
পাইনা তাকে ছুতে,
ধরতে গেলে ক্ষত-বিক্ষত করে কাটার আঘাতে,
গোলাপ তোকে বলে রাখি একটা কথা শোন,
পরজন্মে ভ্রমর হয়ে ফিরব আমি কাড়তে
তোর ঐ মন।
সবাইকে পাইলাম রে গোলাপ তোকে
পাইলাম না,
সব ফুল বুঝল আমায়
গোলাপ, তুই বুঝলি না।
গোলাপ, তোকে না পেয়ে চাপা ব্যথা
রয়ে গেল বুকে,
আজ আমায় রেখে কার সাথে
আছিছ বড় সুখে?
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
