ঢাকাSunday , 7 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সংবাদ সম্মেলনে বাবার বিরুদ্ধে মেয়েকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ মায়ের

admin
April 7, 2019 8:46 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: আমার কোল থেকে আমার প্রাণের ধন ছোট্ট শিশু সন্তানকে ফুসলিয়ে ছিনিয়ে নিয়ে গেছে আমার স্বামী ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মেরেংগা গ্রামের আবদুল মালেক ভুইয়ার ছেলে রুহুল আমিন ভুইয়া। গত ৫ এপ্রিল বাজারে নিয়ে পরাটা খাওয়ানোর নাম করে আমার সাড়ে তিন বছরের মেয়ে রোজা রাদিফাকে আমার পৈতৃক বাড়ি শহরের মিয়া সাহেবেরডাঙ্গি থেকে নিয়ে গেছে।
রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ কথা বলেন মিয়া সাহেবেরডাঙ্গি গ্রামের আবুল কাসেমের মেয়ে শিরিন সুলতানা। এ সময় তার বাবা তার সাথে উপস্থিত ছিলেন। শিরিন বলেন, ২০১৪ সালে ঢাকার লালমাটিয়ায় চাকুরির জন্য একটি পরীক্ষায় অংশ নিতে গিয়ে পরিচয় হয় রুহুল আমিনের সাথে। এক পর্যায়ে তার সাথে তার প্রেমজ সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা দুজন পালিয়ে গিয়ে বিয়ে করেন। কিন্ত বিয়ের কিছুদিন পর থেকে নানা অছিলায় স্বামী রুহুল আমিন তার ওপর নির্যাতন করতো। যৌতুকের দাবি করতো। ২০১৫ সালে সন্তান প্রসবের জন্য শিরিন চলে আসেন তার বাবার বাড়ি। সদ্যজাত কন্যা সন্তান ও তাকে নিয়ে রুহুল আমিন ফিরে যায় তার গ্রামের বাড়িতে। সেখানে রুহুল আমিন, তার বাবা আবদুল মালেক ও মা ফিরোজা বেগম তার ওপর নির্যাতন করতে থাকেন। এ সময় তিনি ফের বাবার বাড়ি চলে আসেন বলে জানান শিরিন। শিরিন বলেন, গত মার্চ মাসে রুহুল আমিন তার বাড়িতে এসে জানান তিনি এখানে থাকবেন এবং সাতক্ষীরায় একটি কাজ দেখে নেবেন। এরপর থেকে স্বাভাবিকভাবে সংসার করতে থাকার এক পর্যায়ে কোনো কারণ ছাড়াই রুহুল আমিন তার মেয়ে রোজা রাদিফাকে শুক্রবার ফুসলিয়ে নিয়ে গেছে। ফোনে যোগাযোগ করা হলে রুহুল আমিন তাকে নিয়ে তার বাড়ি নান্দাইলের রয়েছেন বলেও জানিয়েছেন। সংবাদ সম্মেলনে শিরিন বলেন, রুহুল আমিন কোনো সদুদ্দেশ্যে তার মেয়েকে নিয়ে যাননি। কোনো অসদুদ্দেশ্য তার রয়েছে। আমার মেয়েটিকে সে যতেœ রাখবে নাকি তার ওপর টর্চারিং চালাবে তা আমার জানা নেই। স্বামী রুহুল আমিন আমার সন্তানকে জিম্মি করে কোনো ফায়দা লুটবার চেষ্টা করছেন বলেও আমার ধারণা। শিরিন বলেন, আমি এর প্রতিকার চাই। আমি আমার দুগ্ধপোষ্য শিশুকে ফিরে পেতে চাই। তিনি এ বিষয়ে পুলিশের সহযোগিতা কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।