ঢাকাSunday , 7 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ক মহড়া

admin
April 7, 2019 10:25 pm
Link Copied!

নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরে ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ এপ্রিল) বিকালে উপজেলার আটুলিয়া ইউনিয়নের হেঞ্চি বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে ও ইউএসআইডির খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম নবযাত্রা প্রকল্পের সহযোগিতায় ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ক মহড়া ‘সাগর পাড়ের গল্প’ অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও আটুলিয়া ইউপি চেয়ারম্যান মো.আবু সালেহ বাবুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সদস্য স্বরস্বতী রানী, ইউ.পি সদস্য সন্তোস কুমার বৈদ্য ও হাবিবুর রহমান, হেঞ্চি বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুল আলম লাভলু, কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি রবিউল ইসলাম, নবযাত্রা প্রকল্পের ইউডিআরআর শহিদুল ইসলাম, টেকনিক্যাল অফিসার আজিজুর রহমান, ডি আর আর রোজিনা পারভীন প্রমুখ।
অনুষ্ঠানে আটুলিয়া ইউনিয়ন যুব স্বেচ্ছাসেবক দল কয়েক হাজার দর্শকের সামনে অভিনয়ের মাধ্যমে সাগর পাড়ের অধিবাসীদের জীবনধারা ফুটিয়ে তোলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।