ঢাকাSunday , 7 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যশোরের স্ট্যাটার রবিউল ১০ দিন নিখোঁজ

admin
April 7, 2019 10:01 pm
Link Copied!

যশোর প্রতিনিধি: যশোর থেকে রহস্যজনকভাবে রবিউল ইসলাম (৩৫) নামে এক মোটর শ্রমিক নিখোঁজ হয়েছে। তিনি ১০ দিন যাবৎ উপশহর খাজুরা বাসস্ট্যান্ড এলাকা থেকে নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে যশোর কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
নিখোঁজ রবিউলের ভাই মনিরুজ্জামান মনি শুক্রবার কোতয়ালী থানায় অভিযোগে জানিয়েছেন, রবিউল ইসলাম খাজুরা বাসস্ট্যান্ডে সিএনজির স্ট্যাটার ছিলেন। গত ২৭ মার্চ বেলা ১১টার দিকে বাহাদুরপুরস্থ নিজ বাড়ি থেকে পেশাগত দায়িত্ব পালন করতে খাজুবা বাসস্ট্যান্ডের সিএনজি স্ট্যান্ডে যায় রবিউল ইসলাম। দুপুর ২টা পর্যন্ত সে স্ট্যাটারি করে বলে স্ট্যান্ডের লোকজন জানায়। এরপর থেকে তার কোন খবর পাওয়া যায়নি। ঘটনার দিন রাতেও সে বাড়ি ফেরেনি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। পরদিন শনিবার থেকে প্রতিবেশিসহ আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও তার কোন সন্ধান মেলেনি। বিষয়টি রহস্যজনক বলে মনে করছেন তার পরিবারের সদস্যরা। খোঁজা খুজিঁর পর নিখোঁজ রবিউল ইসলামের কোন সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা ভেঙ্গে পড়েছেন। তারা আশংকা করছেন মোটর শ্রমিক রবিউল ইসলাম কোন অপহরণকারী চক্র বা কোন দুষ্কৃতকারী চক্রের হাতে পড়তে পারে। আবার সাদা পোশাকের লোকজন রবিউলকে তুলে নিয়ে গেছে কিনা তা নিশ্চিত করতে পারছেন না কোন মহল। ফলে এই ঘটনায় খাজুরা বাস্ট্যান্ডে কর্মরত মোটর শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।