ঢাকাSunday , 7 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মহান স্বাধীনতা দিবস কাবাডি প্রতিযোগিতায় দেবহাটা চ্যাম্পিয়ন

admin
April 7, 2019 8:43 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতায় দেবহাটা থানা চ্যাম্পিয়ন হয়েছে। রোববার বিকেলে সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা পুলিশ ও ক্রীড়া সংস্থা আয়োজিত এই প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হয় সাতক্ষীরা সদর থানা ও দেবহাটা থানা। এতে সাতক্ষীরা সদর থানাকে পরাজিত করে দেবহাটা থানা জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
পরে সাতক্ষীরার পুলিশ সুপার সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎমিশ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার, দেবহাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার অপু সরোয়ারসহ বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও ক্রীড়ামোদী দর্শকবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।