ঢাকাSunday , 7 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বুড়িগোয়ালিনীতে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা

admin
April 7, 2019 9:20 pm
Link Copied!

গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি: ‘সমতা ও সংহতি নির্ভর সর্বজনীন প্রাথমিক স্বাস্থসেবা’ প্রতিপাদ্যে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ এপ্রিল) সকাল ১০টায় বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ চত্বরে নবযাত্রা প্রকল্পের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল। তিনি তার বক্তব্যে বলেন, শিশুদের সুস্বাস্থ্যসেবা ও সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। আপনার সন্তান হবে আগামী দিনের ভবিষ্যৎ। তাই সব সময় স্বাস্থ্যসেবা ও শিক্ষার ব্যাপারে সচেতন থাকতে হবে। নিয়মানুযায়ী খাদ্য পুষ্টি ও স্বাস্থবিধি মেনে চলতে হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউপি সচিব মো. রিয়াজুল ইসলাম, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. জিল্লুর রহমান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এমসিএইচএন অর্গানাইজার মোহাম্মাদ মানিক নুর প্রমুখ।
এ সময় বুড়িগোয়ালিনী ইউনিয়নের নবযাত্রা প্রকল্পের সুবিধাভোগী মায়েদের অংশগ্রহণে মা ও শিশু পুষ্টি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে অনুষ্ঠানের সভাপতি কুইজ বিজয়ী মায়েদের হাতে পুরস্কার তুলে দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।