ঢাকাSunday , 7 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিল শিমুলবাড়িয়ায় মৎস্য ঘের দখলে আসাদুল হকের নির্দেশে হামলার অভিযোগ

admin
April 7, 2019 8:47 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: দেবহাটার বিল শিমুলবাড়িয়ায় মৎস্য ঘের দখলে কুলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান আসাদুল হকের নির্দেশে হামলার অভিযোগ উঠেছে।
রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বিল শিমুলবাড়িয়ার মোস্তফা সরদারের ছেলে মো. লিয়াকত হোসেন এই অভিযোগ করেন।
এ সময় লিখিত বক্তব্যে তিনি বলেন, বিল শিমুলবাড়িয়ার ৫৭,১৫৩ খতিয়ানের সাবেক ২৪৫, ২৪৭ ও হাল ২৪১, ২৩৪ দাগের জমিতে তিনি দীর্ঘদিন যাবত মৎস্য ঘের পরিচালনা করে আসছেন। ৪ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে কুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুল হকের মদদপুষ্ট হয়ে ১৫-২০ জন লাঠিয়াল ওই ঘের দখল করতে আসে।
লাঠিয়ালদের মধ্যে ছিল পুষ্পকাটির কওছার আলির নেতৃত্বে তার ছেলে জাহিদুল, ইনছার আলির ছেলে ইসমাইল হোসেন, দাঁড়াখাল এলাকার আনছার আলির ছেলে আলিমসহ অন্যরা।
তারা ধারালো দা ও বল্লম নিয়ে ঘের দখলে গেলে তিনি বাধা দেন। এ সময় আসাদুল হক মোবাইলে হুমকি দিয়ে বলেন যে সামনে আসবে তাকে দুনিয়া থেকে সরিয়ে দিবি। আসাদুল হকের নির্দেশ পেয়ে সন্ত্রাসীরা লিয়াকত, সবুর সরদারের ছেলে রিয়াছাদ সরদার, শামীম ও মাহবুবকে লাঠি ও বল্লম দিয়ে আঘাত করে। এ সময় তারা তাদের মারপিট করতে থাকে। তাদের চিৎকারে এলাকার লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়। এরপর থেকে লিয়াকত ও আহত অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সংবাদ সম্মেলনে লিয়াকত আরও বলেন, আসাদুল হক তার এলাকায় নানা ধরনের সন্ত্রাসের সাথে জড়িত। তার সকল অপকর্ম সম্পাদনের জন্য রয়েছে লাঠিয়াল বাহিনী। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছেন বলে অভিযোগ করেন লিয়াকত। তিনি আসাদুল হক ও তার সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।