ঢাকাSunday , 7 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বাঁশদহে সনাতন ধর্মালম্বীদের সাথে আসাদুজ্জামান বাবুর মতবিনিময়

admin
April 7, 2019 10:25 pm
Link Copied!

সদর উপজেলার বাঁশদহে সনাতন ধর্মালম্বীদের যজ্ঞ অনুষ্ঠানে মতবিনিময় করেছেন সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। রোববার সন্ধ্যায় বাঁশদহ ইউনিয়নের ভবানীপুর এলাকায় অনুষ্ঠিত যজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত ভক্তবৃন্দের সাথে মতবিনিময় করেন।
সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আনছার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমানসহ ইউনিয়ন আওয়ামীলীগসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি আসাদুজ্জামান বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে যার ধর্ম, সে শান্তিপূর্ণভাবে পালন করবে। এখানে আর কখনো সম্প্রদায়িক শক্তিকে মাথা চাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।