ঢাকাSunday , 7 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে বদ্দীপুর কলোনিতে পথসভা

admin
April 7, 2019 10:27 pm
Link Copied!

সাতক্ষীরা পৌরসভায় সাপ্লাই পানির মূল্য অযৌক্তিকভাবে দ্বিগুণ বৃদ্ধির প্রতিবাদ ও পৌর এলাকার সর্বত্র সুপেয় পানি সরবরাহের দাবিতে রোববার সন্ধ্যায় শহরের বদ্দীপুর কলোনিতে পথসভা অনুষ্ঠিত হয়।
পথ সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের আহবায়ক ফাহিমুল হক কিসলু। বক্তব্য রাখেন, নাগরিক আন্দোলন মঞ্চের সদস্য অধ্যক্ষ সুভাষ সরকার, অ্যাড. ওসমান গণি, সুধাংশু শেখর সরকার, স্বপন কুমার শীল, মশিউর রহমান পলাশ, রওনক বাসার, ইকবাল লোদী, অ্যাড. ফয়সাল, সাদিয়া পারভীন, প্রণয় সরকার, কিংসুখ, রুহুল আমিন, সাকিব প্রমুখ।
বক্তারা বলেন, সম্প্রতি কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই সাতক্ষীরা পৌরসভার সাপ্লাই পানির বিল অযৌক্তিভাবে দ্বিগুণ বৃদ্ধি করা হয়েছে। একদিকে সংযোগ থাকা সত্ত্বেও শহরের বহু গ্রাহক পানিই পান না। অন্যদিকে সাতক্ষীরা পৌরসভার সাপ্লাই পানিতে প্রায়ই ময়লা-আবর্জনা ও আয়রণের উপস্থিতি লক্ষ্য করা যায়। পানের অযোগ্য হওয়ায় বহু মানুষ বর্তমানে উচ্চমূল্যে বাজার থেকে পানি কিনে পান করতে বাধ্য হচ্ছেন। বক্তারা অবিলম্বে পৌর এলাকার সর্বত্র সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করার দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।