ঢাকাSunday , 7 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছা বিএনপির ১০ নেতা-কর্মীর আত্মসমর্পণ

admin
April 7, 2019 10:02 pm
Link Copied!

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় বিএনপির ১০ নেতাকর্মী নাশকতার মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন।
রোববার সকালে পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিচারক পলাশ কুমার দালাল তা নামঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
আত্মসমর্পণকারী নেতারা গদাইপুরস্থ নৌকা প্রতীকের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় যুবলীগ নেতা জাকির হোসেনের দায়ের করা নাশকতার মামলার আসামি। এরা হলেন- বিএনপি নেতা আবুল হোসেন, শেখ ইমামুল ইসলাম, সরদার তোফাজ্জেল হোসেন, প্রণব কান্তি মন্ডল, আনারুল ইসলাম, শেখ জিয়া, বুলবুল আহমেদ, ফসিয়ার রহমান, গোলজার রহমান ও গফুর মালি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।