ঢাকাSunday , 7 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় বিশ্ব স্বাস্থ্য দিবসে র‌্যালি ও আলোচনা

admin
April 7, 2019 9:27 pm
Link Copied!

সখিপুর (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটায় ‘সমতা ও সংহতি নির্ভর সর্বজনীন প্রাথমিক স্বাস্থ্যসেবা’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন করা হয়েছে।
রোববার (৭ এপ্রিল) সকাল ১০টায় এ উপলক্ষ্যে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ইনহেল্ডার প্রকল্পের সহযোগিতায় স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল লতিফের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডা. রনজিৎ কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন ডা. জাহিদ হোসেন, স্বাস্থ্য বিষয়ক অফিস সুপার রাশেদ খান, উপজেলা স্বাস্থ্য বিষয়ক পরিদর্শক আজিজুল হক, ইপিআর টেকনিশিয়ান সালাউদ্দীন, ওয়ার্ল্ড ভিশনের ইনহেল্ডার প্রকল্পের প্রোগ্রাম অফিসার রফিকুল ইসলাম প্রমুখ।
সভার শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে গিয়ে শেষ হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।