ঢাকাSunday , 7 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন

admin
April 7, 2019 9:28 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে স্কুলগামী ছাত্রছাত্রীদের কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।
রোববার (৭ এপ্রিল) সখিপুর দীঘিরপাড় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাওনোর মধ্য দিয়ে এই কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল লতিফ।
স্কুলের প্রধান শিক্ষিকা শেফালী মুখার্জী’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য বিষয়ক পরিদর্শক আজিজুল হক, ইপিআর টেকনিশিয়ান সালাউদ্দীন, সহকারী পরিদর্শক আব্দুল্লাহ গাজী, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মাজেদ, রুবিনা খাতুন, মহব্বত আলী, আরিফা খাতুন প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার তদারকিতে সপ্তাহব্যাপী উপজেলার প্রতিটি প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ৫ থেকে ১১ বছর বয়সী এবং মাধ্যমিক পর্যায়ের ১২ থেকে ১৬ বছর বয়সী সকল শিশুকে এক ডোজ করে কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।