ঢাকাSunday , 7 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় ইউএনও’র ধুমপান বিরোধী ব্যতিক্রমী উদ্যোগ

admin
April 7, 2019 9:25 pm
Link Copied!

মীর খায়রুল আলম, দেবহাটা: ধুমপানের কুফল তুলে ধরে পাবলিক প্লেসে ধুমপান ও প্রকাশ্যে সিগারেট জাতীয় তামাক দ্রব্য বিক্রয় বন্ধে উদ্যোগ গ্রহণ করেছে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন। তার এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সর্বস্তরের জনসাধারণ।
উদ্যোগকে সফল করতে রোববার (৭ এপ্রিল) দুপুরে ঝটিকা অভিযানে নামেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন। এ সময় সরকারি দেবহাটা পাইলট হাইস্কুল হতে দেবহাটা বাজার পর্যন্ত প্রতিটি দোকানে তামাক জাতীয় দ্রব্য বিক্রয় বন্ধের নির্দেশ প্রদানের পাশাপাশি জনসাধারণকে পাবলিক প্লেসে ধুমপান থেকে বিরত থাকার আহব্বান জানান তিনি। এসময় তিনি তামাক জাতীয় দ্রব্য বিক্রয়কারী প্রতিষ্ঠান থেকে সিগারেট জাতীয় দ্রব্য জব্দ করে ঐ সকল দোকানের তালিকা করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন জানান, শুধু দেবহাটা নয়। উপজেলার প্রতিটি স্কুল, কলেজ এলাকায় বিড়ি, সিগারেটের দোকানদাররা যাতে শিক্ষার্থীদের কাছে তামাক দ্রব্য বিক্রয় না করতে পারে সে জন্য উদ্যোগ নিয়েছি। আমাদের তরুণদের ভুল পথে ঠেলে দিয়ে তাদের ভবিষৎ যাতে নষ্ট না হয় সে জন্য আমার অভিযান অব্যাহত থাকবে। সাথে সাথে যদি কেউ দেবহাটার কোথাও শিক্ষার্থীদের কাছে মাদক বা সিগারেট বিক্রয় করে তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।