ঢাকাSunday , 7 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দায়িত্বভার গ্রহণ করেছেন খেদাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হক

admin
April 7, 2019 9:59 pm
Link Copied!

নেংগুড়াহাট (যশোর) প্রতিনিধি: মণিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের নতুন চেয়ারম্যান আব্দুল হকের নিকট দায়িত্বভার হস্তান্তর করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুনছুর রহমান। রোববার (৭ এপ্রিল) বিকালে খেদাপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে নবনির্বাচিত চেয়ারম্যানের নিকট দায়িত্বভার হস্তান্তর করা হয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুনছুর রহমানের সভাপতিত্বে ও মাস্টার জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার রিপন কুমার ঘোষ। বিশেষ অতিথির বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা হাসানুল বারী, খেদাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই সালাউদ্দিন। এসময় আরও বক্তব্য রাখেন, ইউপি সদস্য সাধন কুমার, রাজু আহমেদ, শিক্ষক ঝরনা রাণী, ইউপি সচিব কৃষ্ণ গোপাল মুখার্জী, আ.লীগ নেতা ইকবাল হোসেন, মিজানুর রহমান মিঠু, হাবিবুর রহমান, ডা. লক্ষন পাল, বকুল বিশ্বাস, যুবলীগ নেতা শহীদুল ইসলাম গাজী, রবিউল ইসলাম, আতিক রহমান। বক্তব্য শেষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুনছুর রহমান নব-নির্বাচিত চেয়ারম্যান এস এম আব্দুল হকের নিকট দায়িত্বভার হস্তাস্তর করেন। এর আগে অনুষ্ঠানের শুরুতেই নব-নির্বাচিত চেয়ারম্যান এস এম আব্দুল হককে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। প্রসঙ্গত, উপজেলার ৭নং খেদাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সরদার মুজিবুর রহমান গত বছরের ১১ নভেম্বর মৃত্যুবরণ করলে চেয়ারম্যানের পদ শূন্য হয়। এরপর গত ২৮ ফেব্রুয়ারি উপ-নির্বাচনে এস এম আব্দুল হক আনারস প্রতীক নিয়ে নৌকার প্রার্থী আব্দুল আলীম জিন্নাহ’র সাথে প্রতিদ্বন্দ্বিতা করে চেয়ারম্যান নির্বাচিত হন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।