গোবিন্দপুর যুব উন্নয়ন সংঘের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, কেককাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। রোববার সন্ধ্যায় সংঘের নিজস্ব কার্যালয়ে হাজারী লাল দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন। বিশেষ অতিথি ছিলেন, সিডো’র নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস, সদর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বিএম শামছুল হক ও বাগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত দেবনাথ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, গোবিন্দপুর যুব উন্নয়ন সংঘের নির্বাহী প্রধান আছাফুর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
