ঢাকাSunday , 7 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেশবপুরে শিশু ধর্ষিত, ধর্ষক গ্রেফতার

admin
April 7, 2019 10:12 pm
Link Copied!

কেশবপুর(যশোর) প্রতিনিধি: কেশবপুরে এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় পুলিশ ধর্ষক নজরুল ইসলামকে গ্রেফতার করেছে।
রোববার (৭ এপ্রিল) সকালে উপজেলার আলতাপোল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে কেশবপুর থানায় মামলা করেছে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলা আলতাপোল গ্রামে বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে বন্ধুর পাঁচ বছর বয়সী মেয়েকে ফুসলিয়ে পার্শ্ববর্তী মাছের ঘেরের বাসায় নিয়ে ধর্ষণ করে নজরুল ইসলাম। এ সময় শিশুটির চিৎকারে এলাকাবাসী ধর্ষক নজরুলকে গণধোলাই দিয়ে আটকে রেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক ফজলে রাব্বী ও পিএসআই অনুপম রায় ঘটনাস্থল থেকে উপজেলার ভেরচী গ্রামের মৃত ইনছার আলির ছেলে নজরুল ইসলাম (৩৫) কে আটক করে।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহিন জানান, শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। শিশুটি বর্তমান খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সেখানে তার ফরেনসিক পরীক্ষা করানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।