ঢাকাSunday , 7 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে তৌহিদ হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

admin
April 7, 2019 10:29 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: ‘টুটুল আমার ভাইকে মিষ্টি খাওয়ার কথা বলে ডেকে নিয়ে অন্য হত্যাকারীদের সাথে পরিকল্পিতভাবে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। একজন মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে আমরা এ নৃশংস হত্যার বিচার চাই’। আশাশুনিতে মুক্তিযোদ্ধার সন্তান ও যুবলীগ নেতা আবু তৌহিদ সানাকে নির্মমভাবে পিটিয়ে হত্যার প্রতিবাদে রোববার (৭ এপ্রিল) দুপুর ১২টায় বড়দল মুক্তিযোদ্ধা সংসদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে নিহত তৌহিদের বোন রিনা রহমান এই দাবি জানান।
তিনি আরও বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমার ভাই তৌহিদ তাকে নির্মমভাবে পিটিয়ে আহত করার বর্ণনা দিয়েছে। সে জানিয়েছে টুটুল সানা তাকে ডেকে নিয়ে যায়। এরপর একটি ঘরের ভেতর গেলে নাহিদ সানা, আয়ুব মালী, ইয়াছিন আরাফাত ও উজ্জ্বল তাকে লোহার রড ও লাঠি দিয়ে বেপরোয়া মারপিট করে।
বড়দলবাসীর আয়োজনে অনুষ্ঠিত এ মানববন্ধনে আরও বক্তব্য রাখেন আবু তাহের সানা, বেবী খাতুন, আবু তারিক, আব্দুল হাকিম প্রমুখ।
এ সময় বক্তারা যুবলীগ নেতা তৌহিদ সানার হত্যাকারী টুটুল সানা, নাহিদ সানা, আয়ুব মালী, ইয়াছিন আরাফাত ও উজ্জ্বলকে গ্রেফতার ফাঁসির দাবি জানান।
মানববন্ধন শেষে তৌহিদের হত্যাকারীদের ফাঁসির দাবিতে তার পরিবারের লোকজন, স্থানীয় মুক্তিযোদ্ধাসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি মুক্তিযোদ্ধা সংসদ এলাকা থেকে শুরু হয়ে বড়দল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
প্রসঙ্গত, গত ২৬ মার্চ সন্ধ্যায় বড়দল বাজার থেকে বীরমুক্তিযোদ্ধা সিদ্দিক সানার ছেলে ইউনিয়ন যুবলীগ নেতা তৌহিদ সানাকে মিষ্টি খাওয়ার কথা বলে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে মারপিট করে আহত করে অন্যান্য মাদক ব্যবসায়ী ও ছাত্রলীগের এক নেতা। মারপিটের ১০ দিন পর খুলনায় চিকিৎসাধীন অবস্থায় তৌহিদ মৃত্যুবরণ করে। এ ব্যাপারে তার বোন রীনা রহমান বাদি হয়ে আশাশুনি থানায় ০৫(৪)১৯নং একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।